ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ৮৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: জাতীয় পতাকা, দলীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যদিয়ে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেটের সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩