ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ৪৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজ মাঝি (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মিরাজ ওই এলাকার মো. হানিফ মাঝির ছেলে।

জানা যায়, শনিবার রাতে ঘরের বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে নিজেই মেরামতের জন্য কাজ শুরু করেন মিরাজ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। বিষয়টি মিরাজের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তবে ততক্ষণে মারা যান যুবক মিরাজ মাঝি।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেটের সময় ০৬:১২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩