ভিয়েনা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুত ৬২ আশ্রয় কেন্দ্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় জনগনের জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠিতে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপশি প্রাথমিকভাবে ৬২ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা ।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকটি উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকার সকল সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩৮টি মেডিকেল টিম। প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছা সেবককে প্রস্তুত রাখা হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদেরে কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও টেউটিন মজুদ রাখা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুত ৬২ আশ্রয় কেন্দ্র

আপডেটের সময় ০৭:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩