ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ইট বোঝাই ট্রলি উল্টে কিশোর শ্রমিকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ৩৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে মো: জাকারিয়া হোসেন(১৮) এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬মে) উপজেলার জোমাদ্দারহাট এলাকায় চন্ডিপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কিশোর জাকারিয়া হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর বলেস্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু তালেবের ছেলে। সে ওই ট্রলিতে শ্রমিকের কাজ করতো।

স্থানীয়রা জানান, উপজেলার কালারন থেকে ওই ট্রলিটিতে ইট বোঝাই করে বালিপাড়া নিয়ে যাচ্ছিল। ওই দিন সকাল ১০টার দিকে জোমাদ্দারহাট এলাকার চন্ডিপুর সড়কে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ওই ট্রলিতে থাকা জাকারিয়া হোসেন ইট বোঝাই ওই ট্রলির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইট বোঝাই ট্রলি উল্টে কিশোর শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩