ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বিএনপি-জামাতকে অগ্নিসন্ত্রাসী আখ্যায়িত করে ক্ষমতায় আসতে না দেওয়ার আহ্বান- প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৬৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতকে অগ্নিসন্ত্রাসী আখ্যায়িত করে তাদের পুনরায় ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জনগণের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

শেখ হাসিনা বলেন, “অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত জোট, খুনি, স্বাধীনতাবিরোধী শক্তি ও যুদ্ধাপরাধীরা যেন এ দেশে (বাংলাদেশে) আর ক্ষমতায় আসতে না পারে”।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) রিজ কার্লটন হোটেলে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ৬ দিনের সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের শাসনামলে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

শেখ হাসিনা বলেন, তাঁর আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে জাতির পিতার উন্নত ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে তোলা হবে এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য মাথায় রেখে কাজ করব”।

শেখ হাসিনা বলেন, “সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তারা (বিএনপি-জামায়াত) আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দয়া করে তাদের প্রচারণায় কান দেবেন না”।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি-জামাতকে অগ্নিসন্ত্রাসী আখ্যায়িত করে ক্ষমতায় আসতে না দেওয়ার আহ্বান- প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩