ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ডায়াবেটিসে আক্রান্ত নারীর হৃদরোগের ঝুঁকি পুরুষের তুলনায় ১২% বেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৪৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: নতুন এক গবেষণা অনুসারে, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত নারীদের একই অবস্থার পুরুষদের তুলনায় হৃদরোগজনিত জটিলতা হওয়ার ঝুঁকি ১২ শতাংশ বেশি।

সম্প্রতি ডায়াবেটিস ইউকে প্রফেশনাল কনফারেন্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ডায়াবেটিস নেই এমন নারীদের তুলনায় ২০ শতাংশ বেশি হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি রয়েছে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, পুরুষদের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ডায়াবেটিসে আক্রান্ত পুরুষদের তুলনায় স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল হওয়ার ঝুঁকি বেশি।

টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত নারীদের একই বয়সের পুরুষদের তুলনায় ওজন বেশি হয়। ইংল্যান্ডের ম্যানচেস্টারের চিকিৎসক অধ্যাপক মার্টিন রুটার বলেছেন, অল্প বয়সে যেসব নারীর টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে তাদের সম বয়সী পুরুষদের তুলনায় গড় ওজন ২৪ কিলো বেশি থাকে।

ওই প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসায় অসমতা পুরুষদের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত নারীদের জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে। অনেক নারীয় সময়মতো চিকিৎসা নেন না বা পান না। যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে,পরিস্থিতি মোকাবিলায় ডায়াবেটিসের লক্ষণ এবং উপসর্গগুলি জানার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলি হল হঠাৎ ওজন কমে যাওয়া, অত্যধিক ক্ষুধা ও পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব, বাবরবার গোপনাঙ্গে সংক্রমণ, ঝাপসা দৃষ্টি, চোয়ালে, পিঠে বা ঘাড়ে ব্যথা এবং অঙ্গ-প্রত্যঙ্গে ফুলে যাওয়া।

ডায়াবেটিস নিয়ে কাদের বেশি সতর্ক হওয়া দরকার?

যেসব নারীদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস রয়েছে, ওজন বেশি , যারা ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন, যাদের বয়স ৪৫-এর উপরে, গর্ভাবস্থার পরে যাদের ওজন বেড়েছে, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এবং উচ্চ রক্তচাপ, উচ্চ ট্রাইগ্লিসারাইড এবং কম এইচডিএল আছে তাদের ডায়াবেটিসের লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিদেশি গণমাধ্যম

ডেস্ক/ইবিটাইমস /আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডায়াবেটিসে আক্রান্ত নারীর হৃদরোগের ঝুঁকি পুরুষের তুলনায় ১২% বেশি

আপডেটের সময় ১২:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩