ভিয়েনা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠিতে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার। পোশাকের দোকানগুলোতে রমজানের শেষ সময়ে রমরমা বেচাকেনা চলছে। কিন্তু বর্তমান সময়ে অস্থির বাজার দরের কারণে মানুষ অর্থনৈতিকভাবে হিমসিম পরিস্থিতির মধ্যে ঈদের কেনাকাটায় দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। তবে গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

রুচিশীল পোশাক-পরিচ্ছদে প্রাচীন বন্দর ঝালকাঠির মানুষ বরাবরই ঢাকার সাথে পাল্লা দিয়ে চলে। তাই ঈদ আয়োজনের কমতি নেই এ জেলায়।

রমজামের শেষ সময়ে ঈদ বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ বাবা ড্রেস। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বেরঙের শাড়ির চাহিদা রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, টিশার্টসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে শপিংমলে। জামা কাপড়েরর সঙ্গে বেড়েছে জুতার বেচাকেনা। তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দুই হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক।

বিক্রেতারা বলছেন আকর্ষণীয় পোশাকের একটু দাম বেশি পড়াটা স্বাভাবিক। গুণগত মান বিচারে দাম হেরফের করছে। এ বছর বেচাকেনা অনেকের কাছে ভালো হলেও কেউ কেউ বলছেন উচ্চ দামের কারণে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে পারছেন না। ঈদ যতই ঘনিয়ে আসছে দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা-বিক্রেতার। ২০ রোজার পর পা রাখারাও জায়গা নেই শহরের পোশাক মার্কেটগুলোতে।

শহরের ঈদ মার্কেটে গিয়ে দেখা হয় আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা মোল্লা মাসুদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এ বছর সব পোশাকের দাম আগের চেয়ে অনেক বেশি। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। তারপরেও পরিবারের চাহিদা মেটাতে কেনাকাটা করতে হচ্ছে।
শহরের বাসিন্দা মো. আল আমিন বলেন, পছন্দের অনেক পোশাক আছে মার্কেটে, কিন্তু দাম অনেক বেশি। কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছি। অনেক মার্কেট ঘুরে দেখেছি, পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী পোশাক কিনেছি।

শহরের মৌ ফ্যাশনের মালিক মঞ্জুর মোরশেদ লিটু বলেন, আগের বছরের চেয়ে নতুন নতুন পোশাক এসেছে। দাম একটু বেশি হলেও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। ভালো পোশাকের দাম একটু বেশি হলেও ক্রেতারা তা নিচ্ছেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

আপডেটের সময় ০৮:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩