ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকের গুলিতে ২ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৃহস্পতিবার একটি বাসভবনে বন্দুক হামলায় দুজন নিহত এবং আরেকজন আহত হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারে দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১ টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’  ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মারা যায়। তৃতীয় জনের বেঁচে থাকার আশা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোন না কোনভাবে তারা একে অপরের পরিচিত ছিল।’

গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকের গুলিতে ২ জন নিহত

আপডেটের সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩