ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাসনে গাছ থেকে পড়ে বৃদ্ধ ও পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • ৪৮ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাসনে নারকেল গাছ থেকে পড়ে মো. শাহজাহান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ১০ টায়  শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মহাজন কানু মুনসীর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের জেবল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শাহজাহান কানু মুনসীর বাড়িতে নারকেল গাছে ওঠেন। এসময় গাছ থেকে পা ফঁসকে পড়ে যান তিনি। স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, আবু বকরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে রিমাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে শিশুর মা ও স্বজনরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই ইউনিয়নের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

নিহত শিশুর চাচা রফিক জানান, রিমাম বাড়ির আঙ্গীনায় খেলত থাকা অবস্থায় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। আঙিনায় শিশু রিমামকে দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। পরে ঘরের পাশের পুকুরে শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে গাছ থেকে পড়ে বৃদ্ধ ও পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩