ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৩৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭)  হত্যার আসামীদের বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (০২ এপ্রিল) শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো: আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।

মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ারা বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামীরা বিভিন্ন ভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুন কমীর্কে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। তাই এ হত্যা মামলার আসামী সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবী করেন। যাতে করে এ হত্যাকান্ডের সঠিক বিচার হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ০৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কমীর্ সাবিক হাওলাদার। আগামী ০৫ এপ্রিল এই হত্যা মামলার রায় ঘোষণা করবে পিরোজপুরের আদালত।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

আপডেটের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩