ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা, আহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৮২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে বসতবাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ৪টি বোমার বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপাড়া এলাকার কয়েকটি বাড়িতে অতর্কিত হামলা চালায় ২৫/৩০ জন। এসময় তারা আনারুল ও জব্বারের বাড়ি লক্ষ্য করে ইট—পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলার সময় আনারুল ও জব্বার বাহিরে ছিলেন। তবে পরিবারের সদস্যরা ভয়ে বাসার ছাদে আশ্রয় নেয়। এসময় হামলাকারীরা বাসার ছাদ লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও আশেপাশে আরও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় নিজেদের বোমার আঘাতেই সবুজ নামে এক যুবক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়েন রয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস/আরএস

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালীগঞ্জে বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা, আহত ১

আপডেটের সময় ০৫:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩