ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৪৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘বাঙ্গালীর সম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। এমন সম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও দেখা যায় না। এখানে ঈদে হিন্দুরা মুসলমানের বাড়িতে গিয়ে ঈদ উপভোগ করেন। আবার তেমনি মুসলমান বিভিন্ন পুজার সময় হিন্দুদের বাড়িতে গিয়ে মিষ্টান্ন খাচ্ছেন। একই দেয়ালের একপাশে মুসলিম তার ধর্ম পালন করছেন আর অপর পাশে হিন্দু তার ধর্ম পালন করছেন। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র শেখ হাসিনার সরকারের শাসন আমলে। আ’লীগ কখনো কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১মার্চ) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে হরিগুরু চাঁদ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হিন্দু—মুসলিম সকলকে সমান ভাবে দেখেছেন। আর তারই কন্যা শেখ হাসিনা সেই ধারাকে অব্যাহত রেখে দেশের সকল ধর্মের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু বিএনপি—জামায়াত জোট সরকারের সময় এদেশের হিন্দুদের প্রতি চরম নির্যাতননেমে আসে’।

মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি সঞ্জীব কুমার সমদ্দারের সভাপতিত্বে ও সুশীল কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, স্কুল শিক্ষক সুনিল কুমার রায় প্রমুখ।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৫:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩