ভিয়েনা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের আওমোরিতে ভূমিকম্প আঘাত হানে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের প্রধান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারে’ জাপানের অবস্থান। এর ফলে দেশটিতে ভূমিকম্প একেবারে সাধারণ ঘটনা। এজন্য দেশটিতে বড় ধরনের কম্পনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের পরিমাণ কমিয়ে আনতে প্রায়ই মহড়া অনুষ্ঠিত হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেটের সময় ০৫:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩