ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচি চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে দুধ খাওয়ানো কর্মসূচি চালু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কচুয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন। স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা বছর দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ কর্মসূচির আওতায় জেলার কাঠালিয়া উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এর আওতাভুক্ত হয়েছে।

কর্মসূচির আওতায় স্কুল খোলার দিন সমূহে সকল ছাত্র-ছাত্রী প্রতিদিন ২০০মিলি গ্রাম করে দুধ পান করতে পারবেন। কর্মসূচি শুরুর দিন বিদ্যালয়টির ২৩৬জন শিক্ষার্থীকে একযোগে প্রধান অতিথি দুধ পান করান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল। বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের স্কুল মিল্ক কর্মসূচির উপ প্রকল্প পরিচালক ডাঃ হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম আমিরুল ইসলাম লিটন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচি চালু

আপডেটের সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩