ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ভূমিকম্পে পাকিস্তান, আফগানিস্তানে নিহত অন্তত ১২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এদের নয়জন পাকিস্তানের এবং তিনজন আফগানিস্তানের নাগরিক।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় আফগানিস্তানের জুর্ম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

আফগানিস্তানে নওরোজ বা নববর্ষ উদযাপন চলাকালেই ভূমিকম্পটি আঘাত হানে।এতে গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায় দেশটিতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ী এলাকা খাইবার পাখতুনখোয়া,  রাজধানী ইসলামাবাদ ও লাহোরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। নিহতদের নয়জনই খাইবার পাখতুনখোয়ার। আহত হয় দুই শতাধিক।  ভূমিকম্পে মাটিতে ফাটল দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু ঘরবাড়ি ও স্থাপনা।

ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি থাকায় ভারত ,উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান কিরগিজস্তান, তুর্কেমিনিস্তানসহ ১০০০ কিলোমিটারেরও বেশি এলাকায় এর কম্পন অনুভূত হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমিকম্পে পাকিস্তান, আফগানিস্তানে নিহত অন্তত ১২

আপডেটের সময় ০৭:৩৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩