ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহের সেই প্রতারক হাফিজুর রহমান গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৮৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের মজিবুর রহমানের ছেলে প্রতারক হাফিজুর রহমান (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, সদর থানার প্রতারক মামলার আসামী হাফিজুর রহমান হাটগোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, প্রতারক হাফিজুর রহমানের ঝিনাইদহ ইসলামী ব্যাংকে ঋণ খেলাপী মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে না দিয়ে প্রতারণা করে আসছিলো। ঝিনাইদহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবু সাঈদের কাছ থেকে দুটি ট্রাক লীজ নেয় প্রতারক হাফিজুর রহমান। লীজের টাকা নিয়মিত দেওয়ার কথা থাকলেও প্রতারক হাফিজুর রহমান টাকা না দিয়ে ঘোরাতে থাকে। আবু সাঈদ গাড়ী ২ টি ফেরত চাইলে উল্টো হুমকি দেয়। এমনকি আবু সাঈদের নামে মিথ্যা তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করে। গাড়ী ২ টি বিক্রি করে টাকা আত্মসাৎও করেছে প্রতারক হাফিজুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর, তার গ্রাম পানামিসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে হাফিজুর রহমান। প্রতারক হাফিজুর রহমানকে গ্রেফতার করায় র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেখ ইমন/ইবিটাইমস 

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহের সেই প্রতারক হাফিজুর রহমান গ্রেফতার

আপডেটের সময় ০৭:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩