ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ৯৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে শুক্রবার (১৭ মার্চ) এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও সিএনএন।

পৃথকভাবে আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোয়ারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তবে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি বলে রাশিয়া সব সময় দাবি করে আসছে। আইসিসি শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে রয়টার্স।

চলতি সপ্তাহের শুরুতেই রয়টার্স জানিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতে (International Criminal Court) ইউক্রেনে সংঘাতের জন্য আদালতের তদন্তে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেটের সময় ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩