ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ৩৭ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লালমোহন হাসপাতালে আনলে সেখান থেকে চেয়ারম্যাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামীম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে অতর্কিত হামলা চালায় তারা।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাকিল জানান, মোতালেব ব্যাপারী নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবী করে চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে ইউনিয়নের কার্ড না পাওয়া জেলেরা এবং উৎসুক জনতা হামলার ঘটনায় অংশ নেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় নেয়া হয়েছে। এঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

আপডেটের সময় ০৪:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩