ভিয়েনা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ভোলা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ৪০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সম্মেলনের প্রায় ৯ মাস পর বুধবার(১৫ মার্চ) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। তিনি মন্তব্যে লিখেছেন, ‘মাননীয় সভাপতির নির্দেশক্রমে অনুমোদন করা হলো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১১ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রথমে জেলা আওয়ামী লীগের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ,  ওই সম্মেলনে সভাপতি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর নাম ঘোষণা করা হয়।

ঘোষিত ৭৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সহসভাপতি করা হয় ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয় তিনজন করে। ৭৫ সদস্যের কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্পাদক পর্যায়ে সদস্য হলেন ৩৯ জন এবং সদস্য করা হয় ৩৬ জনকে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আপডেটের সময় ০৪:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩