ভিয়েনা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

কানাডায় পিকআপভ্যান চাপায় নিহত ২, আহত ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কানাডার কুইবেকে পিকআপভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (১৩ মার্চ) দুপুরে একটি বেপরোয়া গতির পিকআপভ্যান পথচারীদের ওপর উঠে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। তবে এতে সন্ত্রাসী হামলার কোনো আলামত পায়নি পুলিশ।

সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে কুইবেক শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে আমকুই এলাকায় পথচারীদের ওপর উঠে যায় বেপোরোয়া গতির একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা না গেলেও, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পথচারীদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয়া হয়েছে নাকি দুর্ঘটনা, এ বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এক টুইট বার্তায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে গত মাসে একই ধরনের দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডায় পিকআপভ্যান চাপায় নিহত ২, আহত ৯

আপডেটের সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩