ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলে নৌকা ডুবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭ জন। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবা বিভাগ।

আন্তর্জাতিক সংবাব মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান ডিয়োগে অঞ্চলের সমুদ্র উপকূলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি মাছধরা নৌকা ডুবে যায়। নৌকা দুটিতে ১৫ জনের মতো লোক ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ জনকে মৃত উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ চলছে এখনো।

মার্কিন কোস্টগার্ডের পেটি অফিসার রিচার্ড ব্রহ্মের মতে, এক মহিলা শনিবার রাতে ৯১১ নম্বরে ফোন করে জানায় যে, একটি নৌকা সান ডিয়েগোর ব্ল্যাক বিচের কাছে ঢেউয়ের তোড়ে উল্টে গেছে। ফোনে মহিলা বলেছিলেন, যে নৌকাটি উল্টে গেছে তাতে ১৫ জন লোক ছিল। তবে এটি কেবল একটি অনুমান।’

রিচার্ড ব্রহ্ম জানান, কোস্টগার্ড এবং সান ডিয়েগোর ফায়ার রেসকিউ ক্রুরা পানি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করে। তবে ঘন কুয়াশার কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হয়। তারপরও এ এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে অনুসন্ধান কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলেও তিনি জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাগুলো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

আপডেটের সময় ০৪:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩