ভিয়েনা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ৫৪ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ৭ই মার্চ সকালে মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন পৌর মেয়র ও চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ মাদ্রাসাটির শিক্ষার্থীদের মুখে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩