ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

জাতিসংঘের উদ্যোগে কাতারে স্বল্পোন্নত দেশের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৬৪ সময় দেখুন

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ডেস্কঃ শনিবার (৪ মার্চ) বেলা সোয়া ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ভিআইপি ফ্লাইট দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

কাতারের স্থানীয় সময় বিকালে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিমানবন্দরে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন বলে কথা রয়েছে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যাবেন। পরে বিকালে আবাসস্থল থেকে তিনি কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে যাবেন।

দোহা পৌঁছানোর পর সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি এবং ইউএনডিপির প্রশাসক অসিম স্টেইনার সাথে বৈঠক করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ৫ মার্চ প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও এলডিসি গ্রুপের বর্তমান চেয়ার মালাউইর রাষ্ট্রপতিও বক্তব্য রাখবেন। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা তিন এশীয় দেশ-বাংলাদেশ, নেপাল ও লাওস পিডিআর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করবেন।

তৃতীয় দিন ৬ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সামিট, আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন। এদিন শেখ হাসিনা মালয় এর রাষ্ট্রপতি লাজারাস মাকারথির সঙ্গে বৈঠক করবেন।

চতুর্থ দিন ৭ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর ওপর গোলটেবিল বৈঠক, স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত অনুষ্ঠান, কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

কাতার সফর শেষে ৮ মার্চ স্থানীয় সময় সকালে দোহা থেকে রওনা হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে বাসস্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কাতারের রাজধানী দোহার উদ্দেশে যাত্রা শুরু করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবে বলে আশা করা হচ্ছে। ৫-৯ মার্চ দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনে এ গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে। কারণ, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে।

তথ্যসূত্র: জাতীয় সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতিসংঘের উদ্যোগে কাতারে স্বল্পোন্নত দেশের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেটের সময় ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩