ভিয়েনা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিরোজপুরে প্রাথমিক বৃত্তির ফল পরিবর্তন নিয়ে তোলপাড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৩৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে প্রাথমিক বৃত্তির ফলাফল পরিবর্তন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবারের (২৮ ফেব্রæয়ারী) ফলাফলে পরীক্ষায় অনুপাস্থিত থাকা শিক্ষার্থীরা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আবার পরের দিনের বুধবার (০১ মার্চ) এর ফলাফলে নিয়মিত পরীক্ষায় অংশ নেয়া মেধাবীরাও বৃত্তির তালিকায় নাই এমন অভিযোগ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকদের।

জানা গেছে, মঙ্গলবারের প্রকাশিত ফলাফলে জেলার কাউখালী উপজেলার ৬নম্বর জব্দকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্যাবন্তি রায় বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন না করেও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আবার জেলার ইন্দুকানী উপজেলার দড়িরচর গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন খান পরীক্ষায় অংশ না নিয়েও ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এ ছাড়া জেলার নাজিরপুরে সংশোধীত ফলাফলে ৮ শিক্ষার্থীর নাম বাদ পড়েছে। এদের মধ্যে ৭জন রয়েছে যারা আগের ফলাফলে ঠ্যালেন্ট পুলে বৃত্তি পায়। সংশোধীত ফলাফলে ওই সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবার দ্বিতীয়বারের প্রকাশিত ফলাফলে অনেকেই নতুন করে বৃত্তি প্রাপ্ত হয়েছে।

নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এর আগে ট্যালেন্টপুলে পাওয়া উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান তরি, ৮১ নম্বর জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইফা ইসলাম সাফা, শ্রীরামকাঠী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাওন্তিকা , তাথৈ শিকদার, নুসরাত, নাসরিন ও অনন্যা বৃত্তি থেকে বাদ পড়েছে। তবে শ্রীরামকাঠী বিদ্যালয় থেকে বাদ পড়া শয়ন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা হালদার জানান, তার বিদ্যালয়ে ১০শিক্ষার্থী বৃত্তি পেলেও বুধবারের সংশোধীত ফলাফলে ৪ জনের নাম বাদ পড়েছে ও একজন ট্যালেন্টপুলে পাওয়া ফলাফল সাধারন গ্রেডে এসেছে।

নাজিরপুর উপজেলা সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ও সংশোধীত ফলাফলে নাম বাদ পড়া নুসরাত জাহান তরির পিতা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, সংশোধীত ফলাফলে তার কন্যার নাম বাদ পড়ায় কণ্যা খুবই দু:খ পেয়েছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি কোন সদ্যুত্তর দিতে পারেন নি।

এ ব্যাপারে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, সংশোধীত ফলাফলে যাদের নাম বাদ পড়েছে তাদের ফলাফল পুন: নিরীক্ষনের জন্য আবেদনের সুযোগ আছে।

এ ব্যাপারে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্থাকে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। তাই তার কোন সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর 

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে প্রাথমিক বৃত্তির ফল পরিবর্তন নিয়ে তোলপাড়

আপডেটের সময় ০৭:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩