ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা: মারা গেলেন বাংলাদেশী শিক্ষার্থী মুহিতুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীর একজন মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন বোস্টন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র মুহিতুল ইসলাম। বোস্টন থেকে ওয়াশিংটনে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি এই পাঁচ শিক্ষার্থী।

গত ২১ ফ্রেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে একই গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী মারাত্মক আহত হন। এদের তিন জন বাংলাদেশ থেকে সম্প্রতি বোস্টনে পড়তে যান।

আহতদের স্থানীয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) মারা যান বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী মুহিতুল ইসলাম (২১)। মুহিতুলের বাড়ি বাংলাদেশে চট্টগ্রামের রাউজানে।

আহত অন্য চার জন হলেন- হুমায়ুন আহমেদ, নাইমুল ইসলাম সজিব, রাজু আহমেদ ও বোরহান উদ্দিন। এদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। মারাত্মক আহত একজন এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে অন্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় প্রবাসীরা জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে মুহিতুলের মরদেহ হস্তান্তর করার পর ভার্জিনিয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পাঠানো হবে বাংলাদেশে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা: মারা গেলেন বাংলাদেশী শিক্ষার্থী মুহিতুল

আপডেটের সময় ০৪:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩