ভিয়েনা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ আয়োজনে- দ্রব্যমূল্যের ক্রমাগত উধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার আসরবাদ লালমোহন উত্তর বাজারের ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মোহসিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুছা কালিমূল্যাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামীম খান প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- দেশে বর্তমানে যেভাবে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়িত বাড়ছে তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয়না। সরকার থাকলেও কার্যকর কোন মনিটরিং নেই। কার্যকর মনিটরিং এর অভাবে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির মানুষ নিজেদের উপার্জিত সঞ্চয় খরচ করে প্রতিনিয়ত ঋণে জর্জরিত হচ্ছে। তাই দ্রত সরকারকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতি নজর দিতে হবে। এছাড়া বর্তামান পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ দ্রত বাতিল করতে হবে এবং ৯০% মুসলিম দেশের শিক্ষার সর্বস্তরে ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

 ভোলা /ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩