ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম ও মধ্যাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন তুষারঝড়। সে কারনে দেশটিতে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ালাইন্সগুলো। বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে সংস্থাটি জানায়, শীতকালীন ঝড়ের জন্য যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমের স্টেটগুলোতে বুধবার এক হাজার ৩৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। এসবের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। এ ছাড়া ৯৩২টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগে থেকেই ফ্লাইট বিপর্যয়ের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। মঙ্গলবার এক টুইট বার্তায় এফএএ জানায়, চলতি সপ্তাহে বৈরি আবহাওয়ার জন্য মিনেসোটাসহ কয়েকটি রাজ্যে ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে।

যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে ঘণ্টায় দুই ইঞ্চির মতো তুষারপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বৈরি আবহাওয়ার জন্য পর্যটকদের অঞ্চলগুলোতে না যাওয়ার জন্য পরামর্শও দিয়েছে সংস্থাটি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

আপডেটের সময় ০৩:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩