ভিয়েনা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

একক প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন, তিনিই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পু ছাড়া আর কোনো প্রার্থী নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেষ হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়। এসময়ের মধ্যে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা না দেওয়ায় রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হলেন সাহাবুদ্দিন চুপ্পু। ফলে এ পদে আর ভোটের প্রয়োজন হবে না।

নিয়মানুযায়ী এখন অপেক্ষা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার। বিধান অনুযায়ী, সোমবার প্রার্থিতা বাছাইয়ে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করবে। এভাবেই প্রক্রিয়া শেষ হবে।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেন। সেটি সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পু মনোনয়ন পাওয়ায় খুশির বন্যা বইছে পাবনায়।

ঢাকা/ইবিটাইমস/আরএস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একক প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন, তিনিই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি

আপডেটের সময় ০৭:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩