ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেল উত্তোলন কমাচ্ছে রাশিয়া, বাড়ছে দাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে পশ্চিমা বিশ্ব। পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমিয়ে তাদের পাল্টা জবাব দিতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ। এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক ঘোষণা দিয়েছেন, আসছে মার্চ থেকে প্রতিদিন ৫ লাখ ব্যারেল বা ৫ শতাংশের বেশি তেল উৎপাদন কমাবে দেশটি।

এই খবরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর বেড়েছে ২ দশমিক ৫ শতাংশেরও বেশি। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৬ ডলার ৬ সেন্টে।

এক বিবৃতিতে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার বলেন, এখন পর্যন্ত দেশে উৎপাদিত তেলের সবটুকু বিক্রি করছি আমরা। তবে বেঁধে দেয়া মূল্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মেনে চলবে, তাদের কাছে তেল বিক্রি করব না।

তিনি বলেন, এই অবস্থায় মার্চ থেকে দৈনিক ৫ লাখ ব্যারেল তেলের উৎপাদন হ্রাস করবে রাশিয়া। বাজার সম্পর্ক পুনরুদ্ধারে যা অবদান রাখবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ক্রেমলিন জানিয়েছে, এ সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে তেল উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তেল উত্তোলন কমাচ্ছে রাশিয়া, বাড়ছে দাম

আপডেটের সময় ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩