ভিয়েনা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ২ দশমিক ৯৫ শতাংশ বেশী পাস করেছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ ছাত্রী বেশি জিপিএ ৫ পেয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) এর ফলাফল প্রকাশ করা হয়। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮০ হাজার ৫৬১ জন ও নারী শিক্ষার্থী ৯৫ হাজার ৭২১ জন।

২০২২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এবার সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের ২০২২ সালের এইসএসসি ,আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ ও  ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ । মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে এবং ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন ও সিলেটে ৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

উল্লেখ্য,২০২২ সালের ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড.মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।

ঢাকা/ইবিটাইমস/আরএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে রেকর্ড

আপডেটের সময় ০৫:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩