ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

বিএনপির পদযাত্রা সরকারের জন্য পতনযাত্রা: মির্জা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ বিএনপির এ পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। আজ আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের এত ভিড় যে, সুই ফেলারও জায়গা নেই।’

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে বিএনপির গণপদযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘তারা আমাদের বলেন, বিএনপি-জামায়াত। আমি বলি, আওয়ামী-জামায়াত। আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়। আমরা চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা টের পেয়ে গেছে বেশি দিন আর ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না। শেখ হাসিনার সরকার আগে বলেছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু এখন দিচ্ছেন উপদেশ।’

জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে কেন্দ্রে কোনো ভোটার নেই মন্তব্য করে আব্বাস বলেন, ‘পুলিশ আজ মাইকিং করে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থতার কারণে কারাগার থেকে আদালতে নেওয়া যায়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যদি আর দু-একদিন জেলে থাকতাম, তাহলে আমাদেরও (ফখরুল ও আব্বাস) রিজভীর মতো অবস্থা হতো।’

এর আগে গত ২৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

ঢাকা/ইবিটাইমস/এসআর

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির পদযাত্রা সরকারের জন্য পতনযাত্রা: মির্জা আব্বাস

আপডেটের সময় ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩