ভিয়েনা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করছেন: পানি সম্পদ উপমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ৪১ সময় দেখুন

শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলছেন। মানুষ গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এ দেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সোমবার শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শ ও উদ্দেশ্য হৃদয়ে ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,  নড়িয়ার নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, ভেদরগঞ্জের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন এ সময় উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করছেন: পানি সম্পদ উপমন্ত্রী

আপডেটের সময় ০৬:১২:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩