ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অরগানোসে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কোরিয়াঙ্কা নামে একটি ট্যুর কোম্পানির বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিল। বাসটি রাজধানী লিমা থেকে রওনা হয়েছিল তাম্বেস নামক একটি শহরের উদ্দেশে। বাসটি অরগানোসে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসটি পড়ে যাবর সময় বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে বের হয়ে পড়েন। কয়েকজনকে ছুড়ে ফেলা হয় জানালা দিয়ে।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি।

ডেস্ক/এসআর

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

আপডেটের সময় ০৫:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩