ভিয়েনা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

রংপুরে শিল্প-কলকারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ৫৬ সময় দেখুন

রংপুর প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময়। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস সরবরাহ না থাকার কারণে এ অঞ্চল অনেক পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামী অল্পদিনের মধ্যে রংপুরে গ্যাস সরবরাহ লাইনের কাজ শেষ হবে। এর ফলে, এখানে শিল্প কলকারখানা স্থাপনে আর কোনো বাধা থাকবে না।

মন্ত্রী সোমবার রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা শাখার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রংপুরে শিল্প-কলকারখানা স্থাপনের ভালো পরিবেশ থাকার কারণে ইতোমধ্যে দেশের বড় বড় কোম্পানি এবং বিনিয়োগকারীগণ যোগাযোগ শুরু করে দিয়েছেন। কারখানা স্থাপনের জন্য স্থান পরিদর্শন করছেন। মন্ত্রী বলেন, রংপুর অঞ্চলে শিল্প-কলকারখানা স্থাপন করলে বিনিয়োগকারীগণ লাভবান হবেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করেই যাচ্ছে। দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে তাদের এই মিথ্যাচারের জবাব দিতে হবে। তিনি বলেন, আজ আমাদের দেশের উন্নয়নের জন্য বিশ্বসম্প্রদায় প্রশংসা করছে। বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। তা না হলে এ দেশ রাজাকার, আল-বদরদের দখলে চলে যাবে।

উপজেলার ৮১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫৬১ জন প্রার্থীর উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণভোমরা হচ্ছে এ তৃণমূলের নেতাকর্মীরা। পদ না পেলেও দলের এবং দেশের জন্য স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতাকর্মীকে সততার সাথে দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী পীরগাছা উপজেলার দেউতি কলেজ হলরুমে ব্যবসায়ীদের সংগঠন ‘ঢাকা ইউনাইটেড বিজনেস ক্লাব’ এর দেয়া কম্বল শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রংপুরে শিল্প-কলকারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময় ০৩:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩