ভিয়েনা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ১০২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: মিয়ানমার সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিতে, বাংলাদেশে নতুন করে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ে নতুন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

দেশে আবারও রোহিঙ্গা প্রবেশ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, মূলত সরকার বাংলাদেশে আর কাউকে ঢুকতে দিব না।

মন্ত্রী বলেন, জাহাজের নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়া থেকে পণ্য পাঠানোর বিষয়টি বাংলাদেশ আশা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে কোনো দেশের বিরুদ্ধে জোটে যোগ দিতে সতর্ক হতে হবে জানিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রুশ জাহাজটির পণ্য চীনে খালাস করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আইনসিদ্ধ সহযোগিতায় মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৭:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩