ভিয়েনা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

বাস চাপায় বৃদ্ধার মৃত্যু; চিকিৎসা শেষে করে বাড়ি ফেরা হলো না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ৩২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় রিজিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের মৃত সোবাহান মোল্লার স্ত্রী। চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহতের ছেলে পিরোজপুরের এ্যাপেক্স নৈশ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম মোল্লা জানান, তার মা ওই দিন সকালে পিরোজপুরে ডাক্তর দেখাতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজপুর থেকে বাসে করে বাড়ি ফিরেন। উপজেলার পিরোজপুর-নাজিরপুর-পাটগাতি সড়কের কবিরাজবাড়ি এলাকার বেতবাড়ি ব্রীজের কাছে রাস্তার পশ্চিম পাশে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাটগাতি থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী একটি বাস ( বরিশাল-জ-১১-০০০৭) তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করেন। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনিরা জামান জানান, তার অবস্থা মরনাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করেছেন। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের হয় নি। তাদের প্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাস চাপায় বৃদ্ধার মৃত্যু; চিকিৎসা শেষে করে বাড়ি ফেরা হলো না

আপডেটের সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩