ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৫১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে শীতকালীন ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভ্রত রায় বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ জানুয়ারী) উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমি ফাইনালে উপজেলা সদরের সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। পরে বরইবুনিয়া দল ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয় দলের সাথে জিতে । খেলা শেষে বরইবুনিয়া দল বাড়ি ফেরার কালে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন বাসষ্ট্যান্ডে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বালক বিদ্যালয়ের কিছু ছাত্ররা তাদের উপর হামলা চালিয়ে ৮ ছাত্রকে গুরুতর আহত করে।

হামালায় আহতরা হলো উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. মিজানুর রহমান অনিক , মুন্সী মাহিম, রিফাত হোসেন, রাকিব হোসেন, সাজিদ মাহমুদ, তানভীর হোসেন, মানিক মুন্সী এবং রাসেল শেখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী বলেন, আহতদের শরীরের কোন রক্তঝরা আঘাত না থাকলেও তাদের অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

হামলায় আহত রিফাত হোসেন জানান, ওই দিন উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমি ফাইনালে উপজেলা সদরের সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অংশ নেয়। এসময় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরাজায় নিশ্চিত ভেবে মাঠে বসে বিভিন্নভাবে হুমকী দেয়। সেমি ফাইনালে তাদের সাথে ও পরে ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাথে বরইবুনিয়া জিতে । খেলা শেষে বাড়ি ফেরার পথে সরকারী বালক বিদ্যালয়ের কিছু ছাত্ররা তাদের সাথে থাকা ক্রিকেট ষ্ট্যাম্প ও ব্যাট দিয়ে ও বেধম মারধর করে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল জানান, আহতদের মধ্যে ৫ জন উন্নত চিকিৎসার জন্য খুলনা রয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হামলার ঘটনায় ১৫ জনকে নামিয় এবং আরো ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩