ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

ফিনল্যান্ডের গ্রিন পার্টির সহসভাপতি ড. মজিবুর দফতরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শাখা গ্রিন পার্টির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক ড. মজিবুর দফতরি।

সম্প্রতি নয় সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচন করে। এই কমিটির সভাপতি সাল্লা মেরিকুক্কা। গ্রিন পার্টির এ নতুন কমিটির দায়িত্বের মধ্যে আছে রাজধানী হেলসিংকি এলাকায় ২০২৩ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ নির্বাচনের ম্যানিফেসটো, রাজনৈতিক কৌশল, প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন করা।

উল্লেখ্য, গ্রিন পার্টি ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে ৫ দলীয় ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক দল ।

ড. দফতরি বর্তমানে গ্রিন পার্টির ইমিগ্রেশন পলিসি ওয়ার্কিং গ্রুপের সদস্য এবং হেলসিংকি সিটি কাউন্সিলের সমতা বিধান ও বৈষম্য বিরোধী ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ২০০৪ সালে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিনল্যান্ডের গ্রিন পার্টির সহসভাপতি ড. মজিবুর দফতরি

আপডেটের সময় ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩