ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপশি সকল ধরনের খেলাধুলায় অংশগ্রহন করতে হবে- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ৩৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আধুনিক সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথর্নীতি আজ চাঙ্গা হয়েছে, দেশের শহর থেকে গ্রামগঞ্জ সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে।শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিশ্বের কাছে আজ মডেল ইকোনমিক কান্ট্রি হিসেবে পরিচিতি পেয়েছে।

১৭ জানুয়ারী মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা এ্যাথেলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই যাত্রা শুরু হয় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের। অ্যাথলেটিকসের মাধ্যমেই সর্বপ্রথম বিশ্ব আসরে বাংলাদেশের পতাকা তুলে ধরার সুযোগ লাভ করেছিল বাংলাদেশ।বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন বঙ্গবন্ধুর পুত্র শহীদ শেখ কামাল৷ একদিকে যেমনি সফল ক্রীড়াসংগঠক তেমনি সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ইতিবাচক বহুগুণে গুণান্বিত শেখ কামাল ক্রীড়াঙ্গনের জন্য ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, যুগ্মসম্পাদক রাহাত আনোয়ারসহ বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপশি সকল ধরনের খেলাধুলায় অংশগ্রহন করতে হবে- এমপি শাওন

আপডেটের সময় ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩