ভিয়েনা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, জরুরি অবস্থা জারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। গত ২৬ ডিসেম্বর থেকে সেখানে ঝড়ের আঘাতের পর দেখা দিয়েছে বন্যা, চলছে বিদ্যুৎবিভ্রাট ও ভূমিধস, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, রয়েছে তুষারপাতের শঙ্কা। প্রাকৃতিক এ বিপর্যয়ে এ পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এরইমধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় বড় বিপর্যয় ঘোষণা করেছেন। খবর আল জাজিরার।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস (এনডাব্লিউএস) বলেছে, সোমবার প্রশান্ত মহাসাগরীয় আর্দ্রতা আরও বাড়তে পারে। একইসঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পর্বত থেকে উল্লেখযোগ্য তুষারপাত ও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, রোববার প্রেসিডেন্ট বাইডেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিযার মার্সেড, স্যাক্রামেন্টো এবং সান্তা ক্রুজ কাউন্টিসহ বিভিন্ন এলাকায়, উপজাতি এবং স্থানীয় পুনরুদ্ধারের প্রচেষ্টার পরিপূরক করার জন্য ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার মধ্যে অস্থায়ী আবাসন এবং বাড়ি মেরামতের জন্য অনুদান, বীমাবিহীন সম্পত্তির ক্ষতি পূরণের জন্য স্বল্পমূল্যের ঋণ দেওয়া হবে। এ ছাড়া ব্যক্তি ও ব্যবসার মালিকদের দুর্যোগের প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তার জন্য অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমআর

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, জরুরি অবস্থা জারি

আপডেটের সময় ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩