ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী আলীরেজার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

ইবিটাইস ডেস্কঃ ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন। শনিবার (১৪ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে আলীরেজাকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

কয়েকদিন ধরে যুক্তরাজ্য আলীরেজাকে ছেড়ে দেওয়ার জন্য ইরানকে চাপ দিচ্ছিল। কিন্তু সেসব চাপ তোয়াক্কা না করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

গত বুধবার আলীরেজার পরিবারকে কারাগারে যেতে বলা হয়। ওইদিন পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখার সুযোগ পান তিনি।

এ সপ্তাহে আলীরেজার একটি ভিডিও প্রকাশ করে ইরান। সেখানে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় তাকে। তবে বলা হচ্ছে, জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

যুক্তরাজ্য ছাড়া যুক্তরাষ্ট্রও আলীরেজার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে সরব হয়েছিল। পশ্চিমা দেশ দুটির দাবি, আলীরেজার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

আলীরেজা ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু গুপ্তচরগিরির অভিযোগ ওঠার পর ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান।

ডেস্ক/ইবিটাইমস/এমআর

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক মন্ত্রী আলীরেজার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেটের সময় ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩