ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

হবিগঞ্জে চোরাই রাবারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ৪৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ৭ শ’ ৫০ কেজি চোরাই রাবার সহ ৩ জনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে আসামীদেরকে বন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টায় র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি রেলগেইট এলাকায় চোরাই রাবার পরিবহনের সময় একটি পিকআপ ভর্তি রাবারসহ ৩ জনকে আটক করে।পরে আটককৃত আসামীদেরকে শায়েস্তাগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করে।

আটককৃত আসামীরা হলো, বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের ছিদ্দেক মিয়ার ছেলে আল আমিন (৩০), একই উপজেলার হরিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪২) এবং কুমেদপুর গ্রামের আব্দুন নুরের ছেলে জুয়েল মিয়া (৩৫)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ মজনু প্রাং বলেন, আসামীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চোরাই রাবারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব

আপডেটের সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩