ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

লালমোহনে ৬ হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • ৪৫ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমুল মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থ ও অসহায় মানুষের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করেন।

সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে শীতার্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন।  এরপর ফরাজগঞ্জ ইউনিয়ন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন, ধলীগৌর নগর ইউনিয়ন, চরভ‚তা ইউনিয়ন ও লালমোহন ইউনিয়নের ১৬ টি স্থানে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এমপি শাওন রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চযোগে রওয়ানা হয়ে সোমবার সকালে নাজিরপুর ঘাটে নেমেই কম্বল বিতরণ শুরু করেন। ৬ হাজার কম্বলের মধ্যে এমপি শাওনের  নিজস্ব উদ্যোগে ৪ হাজার ৫শত এবং সরকারি ১ হাজার ৫শত কম্বল বিতরণ করা হয়।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৬ হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন

আপডেটের সময় ১২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩