ভিয়েনা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

আবারো বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ৯০ হাজার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ১১৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: দেশে সোনার দাম আবারও বেড়েছে। প্রথমবারের মতো দেশে প্রতি ভরি সোনার দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা। নতুন এই দর রোববার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে। এদিন থেকে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বৃদ্ধিমূল্যে বিক্রি হবে সোনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এজন্য দেশে সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর একই কারণ দেখিয়ে সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ায় তারা।

দাম বাড়ায় রবিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬১ হাজার ৮৭৮ টাকা।

শনিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৮ হাজার ৪১৩ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬০ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারো বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ৯০ হাজার

আপডেটের সময় ০৩:৫২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩