ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বছরের প্রথম দিনে নতুনধারার মশারি বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ৫৩ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ ডেঙ্গুরোধে বছরের প্রথম দিনে মশারি বিতরণ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১১ বছরে পদাপর্ণ ও নতুন বছর উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় ভাসমান মানুষদের ঘুমন্ত অবস্থায় তাদের উপরে মশারি টানিয়ে দিয়েছেন নতুনধারার রাজনীতিকগণ। ১ জানুয়ারি রাতে এই কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা, এনডিবি মিডিয়াসেল সদস্য আল আমিন মুন্না প্রমুখ।

এসময় মোমিন মেহেদী উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দ্যেশ্যে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবিই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র উদাহরণ, যাদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সকল কর্মসূচির লক্ষ্য সাধারণ মানুষের কষ্ঠ লাঘব করা। আর অন্যান্য অধিকাংশ রাজনৈতিক প্লাটফর্মগুলোর উদ্দেশ্য মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা অথবা থাকা। তার প্রমাণ রাস্তা বন্ধ করে সমাবেশ আর মিছিল। অতএব, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের রাজনীতির সাথে থাকবেন, নীতি-আদর্শ-সততা; নাকি কষ্ট-বেদনা-নির্যাতন-নীতিহীনতা?

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদন করেছে।

ঢাকা /ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বছরের প্রথম দিনে নতুনধারার মশারি বিতরণ

আপডেটের সময় ০৫:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩