ভিয়েনা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

শাহীনবাগের ঘটনায় বিব্রত মার্কিন রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

ঢাকা: নিখোঁজ বিএনপি নেতার বাসায় যাওয়ার পর ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠনের সদস্যরা অনির্ধারিতভাবে কাছে চলে যাওয়ার ঘটনায় অসন্তোষ জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই অস্বাভাবিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেছেন যুক্তরাষ্ট্রের দূত। তিনি দুশ্চিন্তায় আছেন। অসন্তুষ্ট হয়েছেন। তবে তিনি চাইলে তাকে অধিক নিরাপত্তা দেয়ার কথা জানানো হয়েছে।

বুধবার সকালে ২০১৩ সালে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায় যান পিটার হাস। সেখানে তিনি অবস্থান করেন প্রায় ২৫ মিনিট। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

ঢাকায় মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার উদ্বেগের কারণে মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীরা বৈঠকটি শেষ করেছেন। আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করছি।

এদিকে, যুক্তরাষ্ট্রের দূতের এই সফর যে সরকারের পছন্দ হয়নি, সেটি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শাহীনবাগের ঘটনায় বিব্রত মার্কিন রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ

আপডেটের সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২