ভিয়েনা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

স্বামী অসুস্থ্য, চায়ের দোকান দিয়ে সংসারের হাল ধরলেন ময়ফুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৮২ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: মোসা. ময়ফুল বেগম। বয়স ৪৫। লালমোহন পৌর শহরের উত্তর বাজার এলাকার সাগু গাছের নিচে একটি টং দোকান করেন তিনি। যেখানে বিক্রি করেন চা, সিগারেট, পান, কলা ও রুটি। যা দিয়ে কোনো রকমে চলে ময়ফুল বেগমের সংসার।

বিগত প্রায় এক বছর ধরে ওই স্থানে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকান করছেন তিনি। ময়ফুল বেগম প্রতিদিন গড়ে তার দোকানে বিক্রি করতে পারেন এক হাজার টাকার মত। সেখান থেকে আয় হয় দুই থেকে আড়াই শত টাকা। ময়ফুল বেগম ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাদের বাড়ির বাসিন্দা।

তিনি বলেন, স্বামী অনেক আগ থেকেই অসুস্থ্য। তার পায়ের ও মাজার হাড়ে ক্ষয় ধরেছে। ভিক্ষা করলে মানুষ খারাপ চোখে দেখে। তাই বাধ্য হয়েই নিজে খুঁজে নিয়েছি কর্ম। তবে এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে খুব টানাপোড়নে চলে সংসার। তিন বেলা ভাত খেতেই যেখানে কষ্ট করতে হয়, সেখানে আবার স্বামীর প্রতি সপ্তাহে দরকার হয় প্রায় এক হাজার টাকার ওষুধের। শুধু স্বামীরই নয়, আমিও প্রায় দেড় মাস আগে স্ট্রোক করেছি। ডাক্তার দেখানোর পর তিন মাসের জন্য যে ওষুধ দিয়েছে, তাও টাকার অভাবে কিনতে পারছি না। তাই নিজের ওষুধ না কিনে স্বামীর ওষুধই অনেক কষ্ট করে কিনছি, তাকে কিছুটা হলেও সুস্থ্য রাখার জন্য।

ময়ফুল বেগম আরো বলেন, এত কষ্টের পরেও সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে। স্বামী প্রতিবন্ধি ভাতা পায়। তবে সেখান থেকে যা অর্থ দেয় তা দিয়েও কোনোভাবেই সংসারে স্বচ্ছলতা ফেরাতে পারছি না। তাই আমার দাবী সরকারি যে চাল দেয়া হয়, সেখানে যেন আমার একটি নাম দেয়া হয়। এতে করে অন্তত মাস শেষে চালের চিন্তাটা কমবে। আর বিত্তবানদের কাছে দাবী; আমার আর স্বামীর চিকিৎসায় তারা যেন মানবিক দিক থেকে এগিয়ে আসেন।

লালমোহন/ইবিটাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বামী অসুস্থ্য, চায়ের দোকান দিয়ে সংসারের হাল ধরলেন ময়ফুল

আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২