ভিয়েনা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রফতানি বাড়ানো দরকার, বললেন বাণিজ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৬১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: অর্থনীতির গতি ধরে রাখতে রফতানি আয় বাড়ানো দরকার বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আগামী মাসে সব ব্যবসায়ী নেতাদের ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়ে অর্থ-বাণিজ্যের সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাই মিলে কাজ করতে হবে। একটি খাতের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন খাতের সক্ষমতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে রফতানি বাজার ধরে রাখা জরুরি উল্লেখ করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন রফতানিতে উৎসে কর দশমিক ৫ শতাংশ করার দাবি করেন। গ্যাসের দাম কিছুটা বাড়িয়ে ও রাজস্ব ছাড় দিয়ে হলেও কারখানায় গ্যাস সরবরাহ রাখার ব্যবস্থা করার আহ্বান করেন এফবিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭২ জনের হাতে জাতীয় রফতানি ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রফতানি বাড়ানো দরকার, বললেন বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২