ভিয়েনা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৭৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে ভূমিকম্পে এ পর্যন্ত ২৫২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার। মঙ্গলবার উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের সন্ধান করছে। এতে শত শত লোক আহত হয়েছে এবং ধসে পড়া ভবনে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৩২৬ জন। তিনি বলেন, ভূমিকম্পে ১৩ হাজার ৭৮২ জন বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাইকে ১৪টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া দুই হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে, আবারও ভূকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। নির্দেশ দেয়া হয়েছে বহুতল ভবন ছেড়ে যাওয়ার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২

আপডেটের সময় ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২