ভিয়েনা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কাতার বিশ্বকাপ : যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ৮৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দু’দিন পরেই পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। এই আসরের আয়োজক দেশ কাতার। দেশটির পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে বিশ্বকাপের সর্বমোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এই উন্মাদনা।

দেশটির খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে হবে এ সকল আয়োজন। স্টেডিয়ামটিতে এক সঙ্গে ৬০ হাজার দর্শক বসতে পারবেন। এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। ৮০ হাজার ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামটি সবচেয়ে বড়।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। অংশগ্রহণকারী অনেক দেশ ইতিমধ্যেই অবস্থান করছে কাতারে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। পরে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।

বিশ্বকাপকে কেন্দ্র করে অনেক পর্যটকও ভিড় জমিয়েছে কাতারে। বর্তমানে আয়োজকরা ব্যস্ত সময় পার করছে উদ্বোধনী দিনের অনুষ্ঠানকে ঘিরে।

এবারের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি এবং আমেরিকান গায়ক লিল বেবি। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। মানাল ও রেহমার সঙ্গে অফিসিয়াল গানটিতে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। এছাড়াও স্থানীয় নৃত্যশিল্পীরা ষাট হাজার ধারণক্ষমতাসম্পন্ন আল বায়াত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাতার বিশ্বকাপ : যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আপডেটের সময় ০৫:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২